Skip to content

নির্ধারিত সময়েই চালু হবে এমএনপি: বিটিআরসি

বাংলাভূমি ডেস্ক ॥
ডেটা ও ভয়েস কলের উচ্চমূল্য, দুর্বল নেটওয়ার্ক ও গ্রাহক অসন্তুষ্টি মেটাতে ২০১৩ সালে এমএনপি চালুর উদ্যোগ নেয় বিটিআরসি। তবে নাম্বার পরিবর্তন না করে অপারেটর বদল বা এমএনপি সেবা বেঁধে দেয়া সময়ে চালু হওয়া নিয়ে দেখা দিয়েছে সংশয়। যদিও এরইমধ্যে হার্ডওয়্যার নিয়ে এসেছে অনুমোদন পাওয়া কোম্পানি। তারা বলছে অপারেটরগুলোর সহযোগীতা ছাড়া মে মাসেই এটি বাস্তবায়ন কঠিন। তবে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি বলছে নির্ধারিত সময়েই চালু হবে এমএনপি।

এমএনপি হচ্ছে মোবাইল ফোন নম্বর অপরিবর্তিত রেখে অপারেটর বদলের সুবিধা। ৩০ টাকা দিয়ে গ্রাহক ৩ মাস কিংবা স্থায়ীভাবে অপারেটর বদলাতে পারবে। ফলে, গ্রাহককে একাধিক অপারেটরের সেবা নিতে আলাদা সিম কিনতে হবে না।

অপারেটরদের অনীহার কারণে তা আলোর মুখ দেখেনি। দীর্ঘ ৪ বছর পর গত বছর এর অনুমোদন মিললেও মে মাসে বাস্তবায়ন নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।

এনএমপি বাস্তবায়নে অপারেটরগুলো ২ মাস সময় বাড়ানোর আবেদন করলেও তাতে সাড়া দেয়নি বিটিআরসি। প্রতিবেশি ভারত-পাকিস্তানসহ বিশ্বের প্রায় ৭৫টি দেশে এমএনপি সুবিধা আছে। সূত্র: ইন্ডিপেনডেন্ট টিভি

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫