Skip to content

দুই সিটি নির্বাচনে সেনা মোতায়েন চায় বিএনপি

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনে সেনা মোতায়েনের দাবি জানিয়ে বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ইলেকট্রনিক ভোটের মেশিন ব্যবহারে জনগণের আগ্রহ না থাকলেও কমিশন অনেক সেন্টারে ইভিএম ব্যবহারের ঘোষণা দিয়েছে। সুতরাং কমিশন আদৌ দুই সিটির নির্বাচন সুষ্ঠু চায় কি-না, তা নিয়ে সন্দেহ ঘনীভূত হচ্ছে।

রোববার (০৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।

‘গাজীপুর ও খুলনা সিটি নির্বাচনে সেনা মোতায়েন হবে না’ নির্বাচন কমিশনারদের এমন বক্তব্যের জবাবে রিজভী বলেন, আইন-শৃঙ্খলা বাহিনী বর্তমানে সরকারের দলীয় বাহিনীর মতো কাজ করছে। তাদের পক্ষে একটি সুষ্ঠু নিরপেক্ষ, ভয়মুক্ত ভোটের পরিবেশ নিশ্চিত করা সম্ভব নয়। ভোটাররাও তাদের ওপর আস্থাশীল হতে পারবেন না।

তিনি দুই সিটি কর্পোরেশন এলাকায় লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ইভিএম বাতিল, সেনাবাহিনী মোতায়েন এবং বিএনপি নেতা-কর্মীদের গ্রেফতার বন্ধ করে নির্বাচনী পরিবেশ তৈরির দাবি জানান।

রিজভী বলেন, কারাগারের স্যাঁতস্যাঁতে অন্ধকার প্রকোষ্ঠে নানা রোগে আক্রান্ত হওয়ার পরও এতটুকু দমে যাননি খালেদা জিয়া। গতকালের (শনিবার) হাস্যোজ্জ্বল অভিব্যক্তি সে বার্তাই জানান দিলো।

প্রহসন করতে খালেদা জিয়াকে বিএসএমএমইউ-তে আনা হয়েছে দাবি করে রিজভী বলেন, ব্যক্তিগত চিকিৎসকরা তাকে চিকিৎসা দেওয়ার সুযোগ পাননি। পুলিশি হিংসাত্মক আচরণ ও নির্বিচারে গ্রেফতারের আতঙ্কজনক পরিবেশেও আপোষহীন নেত্রী কেমন আছেন সেটুকু দেখার জন্য উদগ্রীব ছিলেন দেশের লোকজন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫