Skip to content

গাজীপুরে অগ্নিকাণ্ডে ২৫ দোকান পুড়ে ছাই

স্টাফ রিপোর্টার ॥

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের (জিসিসি) ভোগড়া বাইপাস এলাকায় একটি মার্কেটে অগ্নিকাণ্ডে ২৫টি দোকান পুড়ে গেছে। এতে আনুমানিক ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।

সোমবার (০৯ এপ্রিল) সকাল ৬টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভায়।

জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. জাকির হোসেন জানান, সকালে ভোগড়া বাইপাস এলাকায় ওসমান আলী সুপার মার্কেটে আগুন লাগে। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নেভায়।

আগুনে ওই মার্কেটের খাবার হোটেল, টেইলাস, আলমারি, সাইকেলের দোকানসহ ছোট-বড় ২৫টি দোকান পুড়ে গেছে। বৈদ্যুতিক গোলযোগ থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।

আগুনে পুড়ে আনুমানিক ১২ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তদের দাবি বলে জানান তিনি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫