Skip to content

বাংলাদেশ-ভারতের মধ্যে ৬ সমঝোতা স্মারক সই

স্টাফ রিপোর্টার ॥
বাংলাদেশ ও ভারতের মধ্যে বিভিন্ন বিষয়ে ৬টি সমঝোতা স্মারক সই হয়েছে। সোমবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দুই দেশের পররাষ্ট্র সচিব ও বিভিন্ন দপ্তরের ঊর্দ্ধতন কর্মকর্তারা এসব সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

এর আগে একই স্থানে বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক হয়। বৈঠকে তিস্তার পানি বন্টন চুক্তি ও রোহিঙ্গা ইস্যু প্রাধান্য পায়।

এ বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক। অন্যদিকে, ভারতের পক্ষে নেতৃত্ব দেন ভারতের পররাষ্ট্র সচিব বিজয় কেশব গোখলে। এ ছাড়াও এ বৈঠকে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে সকাল সাড়ে ৯টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের পররাষ্ট্র সচিব বিজয় কেশব গোখলে।

প্রসঙ্গত, গতকাল রোববার বিকেল ৪টা ২০মিনিটে প্রথমবারের মতো বাংলাদেশে পরিচিতমূলক সফরে আসনে ভারতের নতুন পররাষ্ট্র সচিবের দায়িত্বে আসা বিজয় কেশব গোখলে। বাংলাদেশের পররাষ্ট্র সচিব শহিদুল হকসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্দ্ধতন কর্মকর্তারা তাকে বিমানবন্দরে স্বাগতম জানান।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫