Skip to content

প্রথমবার একসঙ্গে বাবা-মেয়ে

বিনোদন ডেস্ক ॥

সালমান খান প্রযোজিত ‘হিরো’ ছবির মধ্য দিয়ে ২০১৫ বলিউডে পা রাখেন আথিয়া শেঠি। এতে তার সহশিল্পী ছিলেন সুরজ পঞ্চোলি। কিন্তু বক্স অফিসে সফলতার মুখ দেখেনি ছবিটি। এরপর তাকে দেখা গেছে ‘মুবারাকা’তে।

বলিউড অভিষেকের পর থেকেই বাবা সুনিল শেঠির সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে ছিলেন আথিয়া। শুধু অপেক্ষায় ছিলেন ভালো একটি চিত্রনাট্যের। অবেশেষে সেটি পেয়ে গেলেন সুনিলকন্যা।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমগুলোর প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, প্রথমবার একসঙ্গে অভিনয় করতে দেখা যাবে সুনিল-আথিয়াকে। তবে কোনো ছবি নয়, শিশু কন্যা ও নারী শিক্ষার অধিকার সংরক্ষণে নির্মিত একটি ভিডিওতে দেখা যাবে বাবা-মেয়েকে।

বিষয়টি নিশ্চিত করে আথিয়া বলেন, এরকম একটি প্রকল্পের অংশ হতে পেরে আমরা সত্যি আনন্দিত। আগামী ২৮ এপ্রিল ইউটিউবে প্রকাশিত হবে ভিডিওটি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫