Skip to content

ফখরুলকে টেলিফোনে কাদেরের সমবেদনা

স্টাফ রিপোর্টার ॥

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মায়ের মৃত্যুতে সমবেদনা জানাতে টেলিফোন করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার দুপুর ১২টা ৪০ মিনিটে মির্জা ফখরুলকে টেলিফোন করেন ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

মির্জা ফখরুলকে টেলিফোনে ওবায়দুল কাদের বলেন, মায়ের মৃত্যুর বেদনা আমি বুঝি। কিছু দিন আগে আমারও মাতৃবিয়োগ ঘটেছে। আপনি অতিদ্রুত এই শোক কাটিয়ে ওঠেন এটাই প্রত্যাশা। আওয়ামী লীগের পক্ষ থেকে আপনাকে সমবেদনা জানাই।

এ সময় মায়ের দাফন কোথায় হবে জানতে চান ওবায়দুল কাদের। মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, ঠাকুরগাঁও পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫