Skip to content

গাজীপুরে বাংলা নব্বর্ষ উদযাপন

স্টাফ রিপোর্টার ॥
বর্ণাঢ্য আয়োজন ও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে গাজীপুরে বাংলা নব্বর্ষ উদযাপন করা হয়েছে। শনিবার ভোরে জেলা শহরের রাজবাড়ি মাঠে জেলা প্রশাসন ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে বর্ষবরণ সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়। এরপর বের করা হয় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা। এর উদ্বোধন করেন গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর। রাজবাড়ি মাঠে দিনব্যাপি অনুষ্ঠিত হয় বৈশাখী মেলা, লোকজ ক্রীড়া, লোকজ নৃত্য, নাটক ও বাউল গান। বৈশালী মঞ্চে শিশু একাডেমি, শিল্পকলা একাডেমিসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।
বর্ষবরণ উপলক্ষে গাজীপুর ক্লাব লিমিটেডের উদ্যোগে ভোর থেকে রাতব্যাপি নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে নৃত্য ও গানের মধ্য দিয়ে বর্ষবরণ করা হয়। এরপর আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, দেশজ বিভিন্ন খেলাধুলা, লোকজ খাবার, র‌্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ, অধ্যাপক মোঃ আয়েশউদ্দিন, অধ্যাপক মোঃ শহীদ উল্যা, কাজী আলিমউদ্দিন বুদ্দিন, অধ্যাপক মুকুল কুমার মল্লিক, কাজী মাহবুবুল হক গোলাপ। শিশু একাডেমির উদ্যোগে চিত্রাংকন ও কাবাডি প্রতিযোগিতা, চিত্র প্রদর্শণী এবং ক্যানভাসে বৈশাখী রং তুলিতে অনুভুতি ব্যক্ত করে। এ সময় অনুভুতি ব্যক্ত করে বক্তব্য রাখেন অধ্যাপক মুকুল কুমার মল্লিক, মাকসুদুল হক ও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন। ধ্রুপদ সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে আলোচনা সভায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আব্দুর রউফ নয়ন, অধ্যাপক মুকুল কুমার মল্লিক, মুক্তিযোদ্ধা অনিল মন্ডল, খায়রুল হুদা ফরহাদ, অধ্যাপক রতন ঘোষ।
গাজীপুর সোসাইটির উদ্যোগে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর, সংগঠনের সভাপতি অ্যাড. এস এম শফিকুল ইসলাম বাবুল ও সাধারণ সম্পাদক মোস্তফা কামাল হুমায়ূন হিমু।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫