Skip to content

শবে বরাত কবে, জানা যাবে সন্ধ্যায়

স্টাফ রিপোর্টার ॥

পবিত্র শবে বরাত কবে তা জানা যাবে মঙ্গলবার সন্ধ্যায়। এজন্য ১৪৩৯ হিজরি সনের পবিত্র শবে বরাতের তারিখ নির্ধারণ ও শাবান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনার জন্য সভায় বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি।

মঙ্গলবার সন্ধ্যা পৌঁনে ৭টায় (বাদ মাগরিব) রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এই সভা হবে। সভায় ধর্ম বিষয়কমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি মতিউর রহমানের সভাপতিত্ব করার কথা রয়েছে।

ইসলামিক ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

শাবান মাসের ১৫তম রাতে (১৪ শাবান দিবাগত রাত) শবে বরাত পালিত হয়। শাবান মাস শেষেই ঈদের আনন্দ বারতা নিয়ে শুরু হয় মুসলমানদের সিয়াম সাধনার মাস রমজান।

বাংলাদেশের আকাশে কোথাও ১৪৩৭ হিজরি সনের পবিত্র শাবান মাসের চাঁদ দেখা গেলে তা ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭ নম্বরে টেলিফোন ও ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১ নম্বরে ফ্যাক্স বা অন্য কোনো উপায়ে জানানোর অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন।

মঙ্গলবার শাবান মাসের চাঁদ দেখা গেলে বুধবার থেকে শাবান মাস গণনা শুরু হবে, শবে বরাত পালিত হবে ১ মে দিবাগত রাতে। চাঁদ দেখা না গেলে বুধবার রজব মাসের ৩০ দিন পূর্ণ হবে, শাবান মাস শুরু হবে বৃহস্পতিবার। এক্ষেত্রে ২ মে দিবাগত রাতে শবে বরাত পালিত হবে।

দভাগ্য রজনী’ হিসেবে পরিচিত শবে বরাতের তাৎপর্যপূর্ণ রাতটি বাংলাদেশসহ বিভিন্ন দেশের মুসলমানরা নফল নামাজ, কোরআন তিলাওয়াতসহ ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটিয়ে থাকেন।

এজন্য শবে বরাতের পরের দিন বাংলাদেশে নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫