Skip to content

গাজীপুরে প্রতীক পেয়ে ৩৪৭ প্রার্থীর গণসংযোগ শুরু

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

মঙ্গলবার সকালে প্রতীক পেয়েই আওয়ামী লীগের মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম ও বিএনপির মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকারসহ অন্য প্রার্থীরা গণসংযোগ শুরু করেন।

রিটার্নিং অফিসার রকিব উদ্দিন মন্ডল জানান, জাহাঙ্গীর আলমকে নৌকা, হাসান উদ্দিন সরকারকে ধানের শীষ, ইসলামী ঐক্যজোটের ফজলুর রহমানকে মিনার, ইসলামী আন্দোলনের নাসির উদ্দিনকে হাতপাখা, ইসলামী ফ্রন্টের জালাল উদ্দিনকে মোমবাতি, সিপিবির কাজী রুহুল আমিনকে কাস্তে ও স্বতন্ত্র প্রার্থী ফরিদ আহমদকে টেবিল ঘড়ি প্রতীক দেওয়া হয়েছে।

নির্বাচনে মেয়র পদে সাতজন, ওয়ার্ড কাউন্সিলর পদে ২৫৬ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৮৪ জন মাঠে নেমেছেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫