Skip to content

গাজীপুরে পিস্তলসহ ছাত্রলীগ নেতা আটক

স্টাফ রিপোর্টার ॥

গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জ উপজেলার উলুখোলা এলাকা থেকে এক ছাত্রলীগ নেতাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি পিস্তল, এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

আটকরা হলেন- কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আবুল বাশার কাজল (২৭) ও একই উপজেলার বড়নগর এলাকার ফারুক খানের ছেলে তানিন (২৮)।

শুক্রবার (২৭ এপ্রিল) দুপুরে গাজীপুর পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ তার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি জানান, বৃহস্পতিবার (২৬ এপ্রিল) রাতে কালীগঞ্জের বায়েরদীয়া এলাকা দিয়ে মোটরসাইকেলে করে কাজল ও তানিন অস্ত্র উঁচিয়ে যাচ্ছেন এমন খবর পেয়ে উলুখোলা ফাঁড়ির পুলিশ তাদের গতিরোধ করে। এ সময় তাদের দেহ তল্লাশি করে ছাত্রলীগ নেতা কাজলের কোমড় থেকে একটি পিস্তল, ম্যাগজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে তাদের দুইজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদেকুর রহমান বলেন, আবুল বাশার কাজল কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি।

অস্ত্র-গুলিসহ আটকের বিষয়টি জেলা ছাত্রলীগ নেতাদের জানানো হয়েছে বলেও জানান সাদেকুর।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫