Skip to content

‘তারেককে ফেরত আনতে ব্রিটিশ সরকারকে একাধিক চিঠি দিয়েছে বাংলাদেশ’

বাংলাভূমি ডেস্ক ॥
তারেক রহমানকে ফেরত আনার জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যুক্তরাজ্য সরকারের সঙ্গে আলোচনা চলছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী বলেছেন, এ ব্যাপারে বাংলাদেশের পক্ষ থেকে একাধিক চিঠি পাঠানো হয়েছে যুক্তরাজ্য সরকারকে।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ওআইসি’র ৪৫তম পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

তিনি আরও বলেন, আলোচনা অব্যাহত আছে। যুক্তরাজ্য সরকারের জবাবের ভিত্তিতে আমরা পরবর্তী কর্মপন্থা ঠিক করবো।

উল্লেখ্য, দেশে বিভিন্ন মামলা মাথায় নিয়ে খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান প্রায় ১০ বছর ধরে পরিবার নিয়ে যুক্তরাজ্যে বসবাস করছেন। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার কারাদণ্ড হওয়ার পর তারেক রহমান লন্ডনে বসেই দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করছেন। একই মামলায় তারেক রহমানেরও ১০ বছরের কারাদণ্ড হয়। বাংলা ট্রিবিউন

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫