Skip to content

কাপাসিয়ায় জাল টাকা ও সরঞ্জাম উদ্ধার > দুই বিদেশী নাগরিকসহ আটক ৪

আকরাম হোসেন রিপন ॥
গাজীপুর : কাপাসিয়া উপজেলার মৈশন মিয়ার বাজার এলাকা থেকে আজ সোমবার বিকেলে এক লাখ দুই হাজার জাল টাকা ও টাকা তৈরির সরঞ্জামসহ দুই কঙ্গো নাগরিক মৃত কেদির পুত্র আলফন্স কেদি (৪৫), হাইছাতু সুলতানা (৩৮), ও উপজেলার সোলেমানের পুত্র আলমগীর (৪৫) তার ছোট ভাই সোহান (৩০) কে আটক করেছে থানা পুলিশ।
এলাকাবাসি জানায়, দীর্ঘদিন যাবৎ একটি চক্র ব্যাংক কর্মকর্তা সোহরাব হোসেনের ভাই আলমগীরের বাড়ীতে যাওয়া-আসা ছিল। আজ সকালে ওই দুই বিদেশি নাগরিক ও এক দুভাষিসহ আলমগীরের বাড়ীতে আসে। দুপুরে আলমগীরের বাড়ীতে লোকজনের কাঁন্না-কাটির শব্দ শুনে স্থানীয় লোকজন গিয়ে দুই বিদেশি নাগরিকে আহত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। বিকালে ঘটনাস্থল থেকে পুলিশ দুই বিদেশি নাগরিকসহ ওই বাড়ীর সহোদর দুই ভাইকে এক লাখ দুই হাজার জাল টাকা, টাকা তৈরির বিপুল পরিমান কার্টিস পেপার ও সরঞ্জামসহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এসময় গাড়ী চালক ও দুভাষি পালিয়ে যায়।
এ ব্যাপারে কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিক জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে জাল নোট, বিপুল পরিমান কার্টিস পেপার ও টাকা তৈরির সরঞ্জামসহ উদ্ধার করে থানায় নিয়ে আসি। অভিযুক্তদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

 

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫