বাংলাভূমি ডেস্ক ॥
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন নিয়ে হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশের বিরুদ্ধে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর করা আপিল শুনানির জন্য আগামীকাল বৃহস্পতিবার দিন ধার্য করেছেন আপিল বিভাগ।
আজ বুধবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।
শুরুতে নির্বাচন কমিশনের (ইসি) আইনজীবী আদালতকে বলেন, ‘আমরাও হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করব। আপনার অনুমতি চাই।’
এ সময় ইসির আইনজীবীকে প্রধান বিচারপতি বলেন, আপনারা সবার পরে আপিলে এলেন কেন? অন্যরা সবাই চলে এলো। আপনারা তো সবার আগে আসার কথা।
এ সময় ইসির আইনজীবী দাঁড়িয়ে থাকেন। পরে আদালত শুনানির জন্য আগামীকাল দিন ধার্য করেন।
এ সময় বিএনপি প্রার্থীর আইনজীবী জয়নুল আবেদীন বলেন, মাই লর্ড, নির্বাচন তো ১৫ মে। যদি আজকে শুনানি করেনৃ।
জবাবে আদালত বলেন, ১৫ তারিখ হলে কিছু হবে না, আগামীকাল কী হয় দেখি। এনটিভি
