Skip to content

রাজীবের হাত হারানো মামলার প্রতিবেদন ১০ জুন

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: দুই চালকের রেষারেষিতে রাজধানীর কারওয়ান বাজারে দুই বাসের চিপায় পড়ে কলেজ ছাত্র রাজীব হোসেনের হাত হারানো মামলার প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১০ জুন ধার্য করেছেন আদালত।

বুধবার (৯ মে) মামলাটির প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপ-পরিদর্শক আলতাফ আলী কোনো প্রতিবেদন দাখিল না করায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট গোলাম নবী নতুন করে এ দিন ধার্য করেন।

এ মামলার আসামিরা হলেন, বিআরটিসি বাসের চালক ওয়াহিদ (৩৫) ও স্বজন বাসের চালক খোরশেদ (৫০)।

গত ৫ এপ্রিল বিআরটিসি বাসের ড্রাইভার ওয়াহিদ আলী ও স্বজন বাসের ড্রাইভার খোরশেদকে দুই দিনের রিমান্ডে পাঠিয়েছিলেন আদালত। ৮ এপ্রিল তাদের কারাগারে পাঠানো হয়।

গত ৩ এপ্রিল কারওয়ান বাজারে হোটেল সোনারগাঁওয়ের বিপরীতে পান্থকুঞ্জ পার্কের সামনে বিআরটিসির একটি বাস ও স্বজন পরিবহনের একটি বাসের পাল্লাপাল্লিতে দুই বাসের চিপায় পড়ে হাত হারান সরকারি তিতুমীর কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র রাজীব হোসেন।

এ ঘটনায় গত ৪ এপ্রিল ওই দুই বাস চালককে গ্রেফতার করে শাহবাগ থানা পুলিশ।

গত ৮ মে রাজীবের দুই ভাইকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দিতে বিআরটিসি এবং স্বজন পরিবহনের মালিককে নির্দেশ দিয়েছেন বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫