Skip to content

সৌদি আরবে রমজান শুরু বৃহস্পতিবার

বাংলাভূমি ডেস্ক ॥
ঢাকা: সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মঙ্গলবার (১৫ মে) পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। এ কারণে আগামী বৃহস্পতিবার অর্থাৎ ১৭ মে দেশটিতে রোজা শুরু হচ্ছে।
গালফ নিউজ ও আরব নিউজের খবরে এ কথা জানানো হয়েছে। চাঁদ দেখা কমিটির বরাত দিয়ে সংবাদমাধ্যমগুলো জানায়, খারাপ আবহাওয়া ও ধূলির কারণে আকাশে চাঁদ দেখা কঠিন ছিল।
এখন বৈজ্ঞানিক বিভিন্ন প্রতিবেদন থেকে সৌদি আরবের হাইকোর্ট পবিত্র রমজানের প্রথমদিন নির্ধারণ করবে। তবে খবরে এও বলা হয়েছে, বৃহস্পতিবার থেকেই রমজান শুরু হবে সৌদি আরবে।
হিজরি সনের রমজান মাসকে পবিত্র মাস হিসেবে গণ্য করে থাকে সারা বিশ্বের মুসলমানরা। মাসজুড়ে রোজা রাখার পর ঈদুল ফিতর উদযাপন করা হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫