Skip to content

প্রধানমন্ত্রী সারদায় পৌঁছেছেন

বিশেষ প্রতিনিধি ॥
রাজশাহী: প্রধানমন্ত্রী শেখ হাসিনা একদিনের সরকারি সফরে রাজশাহী এসেছেন। বুধবার (১৬ মে) বেলা ১১টা ২০ মিনিটে বিমান বাহিনীর একটি বিশেষ হেলিকপ্টারে করে রাজশাহীর চারঘাট উপজেলার সারদায় পৌঁছান তিনি।

সফরসূচি অনুযায়ী এ দিন সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমিতে সহকারী পুলিশ সুপারদের (এএসপি) শিক্ষা সমপানী কুচকাওয়াজ পরিদর্শন করবেন এবং অভিবাদন গ্রহণ করবেন। পরে প্রধানমন্ত্রী ৩৫তম বিসিএসসের এ নবীন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য দেবেন।

অনুষ্ঠানে প্রশিক্ষণের বিভিন্ন ক্ষেত্রে বিশেষত্ব অর্জন করায় নির্বাচিত সহকারী পুলিশ সুপারদের পুরস্কৃত করবেন। পরে প্রধানমন্ত্রী সকলের উদ্দেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন। অনুষ্ঠান শেষে বিকেলেই তিনি রাজশাহী থেকে ঢাকার ফিরবেন।

সহকারী পুলিশ সুপারদের (এএসপি) শিক্ষা সমপানী কুচকাওয়াজ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ও পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, ও মন্ত্রী প্রতিমন্ত্রী এবং আওয়ামী লীগ নেতারাসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।
এর আগে গত ২২ ফেব্রুয়ারি রাজশাহী সফরে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিন তিনি রাজশাহীতে ৩৩ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তি স্থাপন করেন।

পরে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে আওয়ামী লীগের জনসভায় ভাষণ দেন। প্রায় সাত বছর আগে প্রধানমন্ত্রী এক জনসভায় এ মাঠ থেকেই রাজশাহীতে কয়েকটি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ঘোষণা দিয়েছিলেন। গতবার এ মাঠ থেকেই ফলক উন্মোচন করে তার কয়েকটির উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন শেখ হাসিনা। চলতি মেয়াদে এটি প্রধানমন্ত্রীর তৃতীয়বারের মত রাজশাহী সফর।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫