Skip to content

বারী সিদ্দিকীকন্যার প্রথম অ্যালবাম

বিনোদন ডেস্ক ॥
প্রখ্যাত সংগীতশিল্পী বারী সিদ্দিকীর মেয়ে এলমা সিদ্দিকী তার প্রথম গানের অ্যালবাম প্রকাশ করেছেন। রোববার (১৩ এপ্রিল) ‘ভালোবাসার পরে’ শিরোনামের অ্যালবামটি ডিজিটাল আকারে প্রকাশ পেয়েছে।

অ্যালবামটির ‘বারুদমাখা ঘরে’ গানটির সুর করেছেন কুমার বিশ্বজিৎ, সংগীতায়োজন করেছেন কিশোর। অন্যদিকে ‘আমি কি আর’ গানটির সুর-সংগীতায়োজন করেছেন যথাক্রমে প্লাবণ কোরেশী ও পংকজ। দুইটি গানই লিখেছেন গীতিকার শহীদুল্লাহ ফরায়জী। অ্যালবামটি পাওয়া যাচ্ছে বাংলাঢোলের ইউটিউব চ্যানেলে।

এলমা জানান, এতোদিন বিচ্ছিন্নভাবে মঞ্চ ও টেলিভিশনে গান করেছিলেন তিনি। বিটিভির ‘পরিবর্তন’ ম্যাগাজিন অনুষ্ঠানেও দেখা গেছে তার পরিবেশনা। লন্ডন থেকে গ্র্যাজুয়েশন শেষ করে গানের টানেই দেশে ফিরেছেন তিনি। বাবার সান্নিধ্যে থেকে গানের প্রতি আগ্রহী হয়ে উঠেছিলেন।

আসছে ঈদে ‘ভালোবাসার পরে’ অ্যালবামটির ‘বারুদমাখা ঘর’ ও ‘আমি কি আর’ গানের মিউজিক ভিডিও নিয়ে হাজির হবেন এই এলমা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫