Skip to content

বিশ্ব যেন চোখ বন্ধ করে আছে : তাওয়াক্কল কারমান

আন্তর্জাতিক ডেস্ক ॥
ইয়েমেনি নারী অধিকার নেত্রী, সাংবাদিক ও রাজনীতিবিদ তাওয়াক্কল কারমান বলেছেন, রোহিঙ্গা শিবিরে আমি যা দেখেছি ও শুনেছি, তা এককথায় ভয়াবহ। রোহিঙ্গা জনগোষ্ঠী যে গণহত্যার শিকার, তা দেখছে না আন্তর্জাতিক মহল। বিশ্ব যেন চোখ বন্ধ করে আছে। রোহিঙ্গারা হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ থেকে শুরু করে এমন কোনো অপরাধ নেই, যার শিকার হয়নি।

‘আন্তর্জাতিক মহলের কাছে আমাদের অনুরোধ, যারা এসব অপরাধের সঙ্গে জড়িত, তাদের বিচারের মুখোমুখি করতে হবে। পাশাপাশি অং সান সু চির প্রতি অনুরোধ, তিনি তাঁর যথার্থ ভূমিকা পালন করবেন। অপরাধীদের বিচারের ব্যবস্থা করবেন। রোহিঙ্গাদের নিরাপদে তাদের ঘরবাড়িতে ফিরে যেতে সহায়তা করবেন। যদি তা না করেন, অপরাধের দায় তিনিও এড়াতে পারবেন না, আমরা তাঁকেও বিচারের মুখোমুখি করার দাবি জানাব।’

উল্লেখ্য, তাওয়াক্কল কারমান ২০১১ সালে ইয়েমেনের গণতান্ত্রিক আন্দোলন শুরু হলে তিনি তাতে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েন। সে বছরই প্রথম ইয়েমেনি ও আরব নারী হিসেবে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন। সম্প্রতি এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন আয়োজিত একটি সিম্পোজিয়ামে যোগ দিতে তিনি চট্টগ্রামে আসেন। সূত্র:

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫