Skip to content

বিএনপির মুখে গণতন্ত্রের কথা মানায় না : প্রধানমন্ত্রী

বাংলাভূমি ডেস্ক ॥
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ১৯৯৬ সালে ১৫ জুনের ভোটারবিহীন নির্বাচন করেছিল বিএনপি। বিএনপির মাগুরার ভোট ডাকাতির উপ নির্বাচন করেছে। তেজগাঁওয়ে উপ নির্বাচন করে দলীয় প্রার্থীকে ভোট ডাকাতি করে জিতিয়েছে এই দলটিই। তাই তাদের মুখে ভোট ডাকাতির কথা মানায় না, গণতন্ত্রের কথা মানায় না।

আজ বৃহস্পতিবার (১৭ মে) বিএফইউজের দ্বিবার্ষিক সম্মেলনের উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তার বক্তব্যে এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, দেশের উন্নয়নে ২০০১ সালে যখন বিএনপি ক্ষমতায় এসেছিল তখন যে অত্যাচার-নির্যাতন হয়েছিল সাংবাদিকদের ওপরে। কত সাংবাদিককে হত্যা করা হয়েছিল। দক্ষিণ অঞ্চলে তো কোনো সাংবাদিক কাজই করতে পারেনি। সেই অঞ্চলে তারা থাকতেই পারেনি। এই বিষয়গুলো আমাদের ভুলে গেলে চলবে না।

তিনি আরো বলেন, আমাদের কিছু কিছু রাজনৈতিক দল অথবা রাজনৈতিক দল করেন না। অনেকেই বলেন যে সংবাদ পত্রের স্বাধীনতা নেই। সেই কথাগুলো যখন টকশো বা মাইকের ও টেলিভিশনে কথাবার্তা বলার পরে যখন বলে যে স্বাধীনতা নেই। তখন আমার প্রশ্ন কথাগুলো বললেন কিভাবে? সূত্র: বিটিভি

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫