Skip to content

সৌদি থেকে ৬৬ নারী শ্রমিক দেশে ফিরেছেন

স্টাফ রিপোর্টার ॥

সৌদি আরব থেকে ৬৬ জন নারী শ্রমিক দেশে ফিরেছেন। শনিবার (১৯ মে) দিনগত রাতে এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

ফিরে আসা এসব নারী শ্রমিকদের নাম তালিকাভুক্ত করা হয়েছে। প্রবাস কল্যাণ ডেস্কের (এয়ারপোর্ট) ইনচার্জ মো. হেলাল তাদের নাম এন্ট্রি করার বিষয়টি নিশ্চিত করেছেন।

সৌদি থেকে ফেরত আসা সালমা জানান, সেখানে (সৌদি আরব) নারীরা প্রতিনিয়ত নির্যাতনের শিকার হন। আমার পাসপোর্ট রেখে দেয়া হয়েছে। সেখান থেকে আমি পালিয়ে বাংলাদেশের দূতাবাসে আসি। দূতাবাস আমাকে আউট পাস দিয়ে দেশে পাঠিয়েছে। সেখানে একবছর কাজ করেছি কিন্তু বেতন পেয়েছি তিন মাসের। আমাকে গালাগালি করতো, খেতে দিত না ঠিক মতো।

জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) তথ্য মতে, ২০১৭ সালে অভিবাসী নারীর সংখ্যা ছিল ১২ লাখ ১৯ হাজার ৯২৫ জন, যা মোট অভিবাসন সংখ্যার ১৩ শতাংশ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫