স্পোর্টস ডেস্ক ॥
জাগোনিউজের পাঠকরা আগেই জেনে গিয়েছিলেন বাঁহাতি ওপেনার ইমরুল এবং ডানহাতি পেসার তাসকিন নেই, একদম শেষমুহুর্তের সংযোজন মোসাদ্দেক হোসেন সৈকত। মোসাদ্দেকের অন্তর্ভুক্তিতে বাদ পড়তে যাচ্ছেন নুরুল হাসান সোহান। সেটাই হয়েছে আফগানিস্তানের বিপক্ষে দেরাদুনে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ঘোষিত স্কোয়াডে। বাংলাদেশ দলে আবার ফিরে এসেছেন সৈকত। আর সবশেষ নিদাহাস ট্রফির স্কোয়াড থেকে বাদ পড়েছেন ইমরুল, তাসকিন এবং সোহান।
আফগানিস্তান সিরিজের জন্য ঘোষিত বাংলাদেশের স্কোয়াড:
সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহীম, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, মোস্তাফিজুর রহমান , রুবেল হোসেন, আবু হায়দার রনি, আবু জায়েদ রাহি, আরিফুল হক, নাজমুল অপু, মেহেদী হাসান মিরাজ।
