Skip to content

সাইবার অপরাধের শিকার নারীরাই বেশি

বাংলাভূমি ডেস্ক ॥
সাইবার অপরাধ এবং প্রযুক্তির নিরাপদ ব্যবহার নিয়ে সচেতনতা সৃষ্টি করছে এমন একটি বেসরকারি প্রতিষ্ঠান সাইবার ক্রাইম এওয়্যারনেস ফাউন্ডেশনের এক গবেষণায় দেখা গেছে পুরুষদের তুলনায় নারীরাই সাইবার অপরাধের শিকার হচ্ছে বেশি। এ নিয়ে গবেষণা দলের প্রধান কাজী মুস্তাফিজ বিবিসি বাংলাকে বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যম খুব জনপ্রিয় এখন। এই মাধ্যমে খুব বেশি অপরাধ হচ্ছে , এছাড়া আইডি হ্যাকিং হচ্ছে, অনলাইন ব্যাংকিংয়ের আইডি হ্যাকিং হচ্ছে এবং বিভিন্ন অনলাইন কাজের আইডি গুলো হ্যাকিংয়ের শিকার হচ্ছে।

তবে তিনি জানান, সাইবার অপরাধ নিয়ন্ত্রণের কোন ওষুধ নাই, এটা প্রতিরোধ করতে সচেতন হতে হবে। আমরা যদি সচেতন না হই এটা ততবেশি ঝুঁকিপূর্ণ, আর সচেতন হলে এটার শিকার হতে মুক্তি পাওয়ার আশা করতে পারি। বাংলাদেশের সচেতনতার জায়গাটায় এখনো ফারাক আছে, এজন্য সেটা নিয়ে আমরা কাজ করতে চাচ্ছি।

তিনি বলেন, বিশ্বের প্রথম কোন দেশের নামের আগে ডিজিটাল শব্দটি যুক্ত করেছে সেটি হলো বাংলাদেশ। আর এই ডিজিটাল বাংলাদেশের কারণে আমরা যেভাবে সুবিধা পেতে শুরু করেছি, সেই তুলনায় আমরা বিষয়গুলো সঠিক ভাবে ব্যবহার নিয়ে আমরা সচেতন না। এই সচেতনতাটি বলা সম্ভব না এতো বেশি কম, এটা প্রয়োজন একেবারে প্রান্তিক বিষয়ক যে সুবিধা নিচ্ছেন সেখান থেকে শুরু করে শিক্ষিত সর্বোচ্চ পর্যায় পর্যন্ত সচেতনতাটা আমাদের তৈরি করতে হবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫