Skip to content

ভেনেজুয়েলা নির্বাচনের ফলকে স্বীকৃতি দেবে না যুক্তরাষ্ট্র!

বাংলাভূমি ডেস্ক ॥
যুক্তরাষ্ট্র কখনই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচনের ফলকে স্বীকৃতি দেবে না বলে জানিয়েছে মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী জন সুলিভান। রোববার সাংবাদিকদের একথা জানান তিনি। প্রসঙ্গত, ভেনেজুয়েলার ওপর তেল রপ্তানিতে কঠোর নিষেধাজ্ঞা জারি রেখেছে যুক্তরাষ্ট্র।

সুলিভান জানান, দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনার রাজধানী ব্যুনোস আইরেসে সোমবার অনুষ্ঠিতব্য জি-২০ সম্মেলনের আলোচনায় ভেনেজুয়েলার নির্বাচনের বিষয়টি তুলবেন তিনি।

আন্তর্জাতিক চাপের মুখে থেকে আরও ৬ বছরের জন্য ভেনেজুয়েলার প্রেসিডেন্টের দায়িত্ব নিতে যাচ্ছেন নিকোলাস মাদুরো। যদিও দেশটির প্রধান বিরোধীজোট কারচুপির অভিযোগে ভোট বর্জনের ঘোষণা দিয়েছে। মাদুরো আবার ক্ষমতায় আসলে ভেনেজুয়েলায় নতুন করে আরও আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কবলে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সুলিভান বলেন, দুর্নীতিবাজ নেতাদের বিরুদ্ধে আমাদের লক্ষ্য সুনিশ্চিত করতে হবে। তবে সে লক্ষ্যবস্তু অবশ্যই ভেনেজুয়েলার সাধারণ জনগণ নয়। আমরা কখনই একটি দেশকে সেভাবে ধ্বংস হতে দিতে পারি না, যেন সেখানকার গণতন্ত্র পুনরুদ্ধারের পর সংস্কার কঠিন হয়ে পড়ে। রয়টার্স

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫