Skip to content

খাদ্য সঙ্কটে ফিলিস্তিনিরা, খাবারের দাবিতে গায়ে আগুন

আন্তর্জাতিক ডেস্ক ॥
ইসরায়েলি অবরোধে অর্থনৈতিকভাবে বিপর্যস্ত ফিলিস্তিনে খাবার সংকট শুরু হয়েছে বলে জানা গেছে। ইতোমধ্যে খাবারের দাবিতে এক ফিলিস্তিনি গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। এই ফিলিস্তিনি গাজার শাসক দলের কাছে খাবার ও টাকার দাবি জানান। ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ এই খবর প্রকাশ করে।

গায়ে আগুন দিয়ে আত্মহত্যা চেষ্টার এই ঘটনাটি ভিডিও করা হয়। ভিডিওতে দেখা যায়, গাজা উপত্যকার শাসকদের কাছে স্বজনদের খাবার ও অর্থের দাবিতে নিজের গায়ে আগুন ধরিয়ে দিচ্ছেন এক ব্যক্তি। গায়ে আগুন দেয়ার এক পর্যায়ে মারাত্মক আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে।

এ সময় ওই ব্যক্তি জোরে জোরে চিৎকার করে প্রতিবাদ জানাতে থাকেন। একইসাথে খাবারের দাবি জানান। পরে আশেপাশে থাকা মানুষ দ্রুত দৌড়ে গিয়ে আগুন নিভিয়ে তাকে হাসপাতালে পাঠায়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫