Skip to content

ঈদে ৪ দিন সিএনজি স্টেশন ২৪ ঘণ্টা খোলা রাখার নির্দেশ

স্টাফ রিপোর্টার ॥
ঈদের আগে ও পরে ৪ দিন সব সিএনজি স্টেশন ২৪ ঘণ্টা খোলা থাকবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আগামী ৮ জুনের মধ্যে মহাসড়কের সব সংস্কার কাজ শেষ করারও নির্দেশ দেন তিনি।

মঙ্গলবার (২২ মে) দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মেঘনা এলাকায় ‘ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়কে যানজট নিরসনকল্পে করণীয় নির্ধারণ সভায়’ এ নির্দেশ দেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, যানজট নিরসনে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মানুষের ঈদে বাড়িতে যাবার সময় যেন কোন ভোগান্তি না হয় সেজন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।

৮ জুনের মধ্যে মেঘনা টোল প্লাজার সমস্যা সমাধান করারও নির্দেশ দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

এ সময় সভায় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমান, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রাব্বি মিয়া, জেলা পুলিশ সুপার মঈনুল হক।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫