Skip to content

প্রেমিকের বাবার সঙ্গে আবার অভিনয় করতে চান আলিয়া

বিনোদন ডেস্ক ॥

বলিউড মহলে বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে রণবীর কাপুর ও আলিয়া ভাটের প্রেমের গুঞ্জন। একসঙ্গে জুটিবদ্ধ হয়ে অয়ন মুখার্জির ‘ব্রক্ষ্মাস্ত্র’ ছবিতে কাজও করছেন তারা।

এরইমধ্যে রণবীরের বাবা ঋষি কাপুরের সঙ্গে আবার অভিনয়ের ইচ্ছা প্রকাশ করলেন আলিয়া।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ভাট পরিবারের সকল সদস্যকে ধন্যবাদ জানিয়ে একটি বার্তা শেয়ার করেছেন ঋষি। যেখানে তিনি লিখেছেন, ‘মহেশ ভাট, মুকেশ ভাট, সোনি ভাট, রবিন ভাট, পূজা ভাট, ইমরান হাশমি ও আলিয়া ভাটের মতো প্রতিভাবানদের সঙ্গে কাজ করতে পারায় সকলকে ধন্যবাদ।’

বার্তার নীচে আলিয়া মন্তব্য করেছেন, ‘স্যার আশা করছি আবার একসঙ্গে কাজ করবো আমরা। হয়তো বা এবার সবাই একসঙ্গে থাকবে।’

২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘কাপুর অ্যান্ড সন্স’ ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন ঋষি কাপুর ও আলিয়া ভাট।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫