Skip to content

বিচারবহির্ভূত হত্যাকাণ্ড সমর্থন করে না আওয়ামী লীগ : ওবায়দুল কাদের

স্টাফ রিপোর্টার ॥
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের কোনো সমর্থন করে না আওয়ামী লীগ।

বৃহস্পতিবার ( ২৪মে) রাজধানীর মানিক মিয়া এভিনিউ, সড়ক নিরাপত্তা ক্যাম্পেইন এবং বিআরটিএ পরিচালিত মোবাইল কোর্টের কার্যক্রম পরিদর্শন এসব কথা বলেন তিনি

তিনি বলেন, মাদকবিরোধী অভিযানে প্রধানমন্ত্রী নিজে মাদকবিরোধী অভিযানে সমর্থন জানিয়েছে, সেই অভিযানের অবশ্যই সমর্থন করি । কিন্তু বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সমর্থন করে না আওয়ামী লীগ।
মাদকের সাথে যত ক্ষমতাশালী জড়িত থাক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না তাদের কে আইনের আওতায় আনা হবে।
মাদকের সাথে একজন সংসদ সদস্য আব্দুর রহমান বদি জড়িত আছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, একজন সাংসদকে প্রমাণ ছাড়া কখনো গ্রেফতার করা যায় না । কিন্তু কাউকে ছাড় দেয়া হবে না। সংসদ সদস্য বদির যদি জড়িত থাকে প্রমাণ পাওয়া গেলে কাউকেই ছাড় দেয়া হবে না সে যত শক্তিশালীই হোক।

তিনি বলেন, রাজনৈতিক দলগুলোকে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনে সচ্চার হওয়া উচিত। মাদকের বিরুদ্ধে বিএনপি একটি শব্দও উচ্চারণ করেনি। মাদকের বিরুদ্ধে যখন সরকার উদ্যোগ নিয়েছে বিএনপি কাছে তখন এটা ভাল লাগছে না। সরকার কোনো ভালো কাজই বিএনপির লাগেনা। জনগণের কাছে প্রশংসিত হলেও বিএনপির কাছে ভালো লাগেনা। মাদক বিরোধী দের কাছে অস্ত্র আছে তার একটি শক্তিশালী চক্র তখনই নীরব ভূমিকা পালন করতে পারে না।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫