Skip to content

গাজীপুরে ট্রেনের ধাক্কায় কৃষকের মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥

গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জের আড়িখোলা এলাকায় ট্রেনের ধাক্কায় শেখ নুরুল ইসলাম (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৪ মে) দুপুরে ওই এলাকায় ঢাকা-নরসিংদী রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শেখ নুরুল ইসলাম উপজেলার তুমুলিয়া এলাকার শেখ সেকান্দার আলীর ছেলে।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. জহির আলী জানান, আড়িখোলা রেলস্টেশনের পাশে ঢাকা-নরসিংদী রেললাইন পার হচ্ছিলেন শেখ নুরুল ইসলাম। এ সময় তিতাস এক্সপ্রেস ট্রেনের সঙ্গে তার ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে দুপুর ১টার দিকে মরদেহ উদ্ধার করে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫