Skip to content

ডিগ্রি তৃতীয় বর্ষ পরীক্ষার ফল প্রকাশ সন্ধ্যায়

স্টাফ রিপোর্টার ॥

গাজীপুর: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষার ফলাফল সন্ধ্যা ৬টায় প্রকাশ করা হবে।

বৃহস্পতিবার (২৪ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, সারাদেশে এক হাজার ৭২১টি কলেজের মোট ৬৯১টি কেন্দ্রে সর্বমোট এক লাখ ৪৫ হাজার ৫৭২ জন (নিয়মিত, অনিয়মিত ও মান উন্নয়নসহ) পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৭৭ হাজার ৪০৫ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। গড় উত্তীর্ণের হার ৫৩ দশমিক ১৮ শতাংশ।

পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন নম্বর ও কলেজওয়ারি ফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.edu.bd) ও (www.nubd.info) থেকে এবং যেকোনো মোবাইল মেসেজ অপশনে গিয়ে nu deg Reg. No লিখে ১৬২২২ নম্বরে Send করে ফল পাওয়া যাবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫