Skip to content

কানাডায় রেস্টুরেন্টে বিস্ফোরণ, আহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক ॥

কানাডায় একটি রেস্টুরেন্টে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ১৫ জনকে আহতাবস্থায় উদ্ধার করেছেন মেডিকেল কর্মীরা। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২৪ মে) দিনগত রাত সাড়ে ১০টার পর মিস্সিউগা এলাকায় ‘বোম্বে ভেল’ নামক রেস্টুরেন্টে বিস্ফোরণের ঘটনাটি ঘটে।

হুরুনতারিও স্ট্রিট ও ইলিংটন এভিনিউর মাঝামাঝিতে অবস্থিত রেস্টুরেন্টটি স্থানীয়দের কাছে বেশ জনপ্রিয় বলে জানিয়েছে আইন প্রয়োগকারী সংস্থা।

গুরুতর আহত তিনজনকে টরোন্টোর সুন্নিব্রুক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে কি কারণে এ বিস্ফোরণ তা জানা যায়নি। সে বিষয়ে তদন্ত চলছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫