Skip to content

সালমান-ববি-জ্যাকলিনের ‘সেলফিস’

বিনোদন ডেস্ক ॥

কিছুদিন আগে ইউটিউবে প্রকাশ করা হয়েছে ‘রেস থ্রি’ ছবির প্রথম গান ‘হিরিয়ে’। বৃহস্পতিবার (২৪ মে) প্রকাশ করা হলো ছবিটির দ্বিতীয় গান ‘সেলফিস’।

‘সেলফিস’র কথা লিখেছেন সালমান খান নিজেই। এতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম ও সালমানের কথিত প্রেমিকা লুলিয়া ভানটুর।

নতুন গানটিতে সালমান খান ও ববি দেওল দু’জনের সঙ্গেই রোমান্স করতে দেখা গেছে জ্যাকলিনকে।

রেমো ডি’সুজা পরিচালিত ‘রেস থ্রি’ ছবিতে একসঙ্গে অভিনয় করছেন সালমান-জ্যাকলিন। এতে তাদের সহশিল্পী হিসেবে আরও রয়েছেন অনিল কাপুর, ববি দেওল, ডেইজি শাহ, সাকিব সেলিমসহ প্রমুখ। আগামী ১৫ জুন মুক্তি পাবে ছবিটি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫