মাসুদ পারভেজ চৌধুরী, কাপাসিয়া ব্যুরো ॥
গাজীপুর: কাপাসিয়া শীতলক্ষ্যা হাসপাতালের পিছন থেকে ১৭ পিচ ইয়াবাসহ দুই যুবককে গ্রেফতার করেছে কাপাসিয়া থানা পুলিশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদকের বিরুদ্ধে জিরো ট্রলারেন্স ঘোষণার পর থেকেই সারা দেশে মাদকের বিরুদ্ধে মাঠে নামে দেশের আইনশৃঙখলা রক্ষাকারী বাহিনী আর তারই ধারাবাহিকতায় কাপাসিয়া থানা পুলিশ মাদকের বিরুদ্ধে কাপাসিয়ার বিভিন্ন জায়গায় অভিযান চালানো শুরু করে ইতোমধ্যে।
২৪ মে রাতে গোপন সংবাদ পেয়ে এস আই মো: দুলাল মিয়া ইয়াবাসহ দুই যুবককে গ্রেফতার করেন। তারা হলো উপজেলার পেওরাইট গ্রামের মৃত আমির হোসেনের ছেলে আক্তারুজ্জমান শান্ত (২০) ও দেইলগাঁও গ্রামের শরিফ উদ্দিনের ছেলে মোঃ মোক্তার হোসেন (২১)।
কাপাসিয়া থানার এস আই মো: দুলাল মিয়া বলেন, ১৭পিচ ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়েছে, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়।
কাপাসিয়ায় ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার
আপডেট :May 26, 2018
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
