Skip to content

মুসলিম দেশগুলোতে পোশাক রপ্তানিতে বাংলাদেশ চতুর্থ

বাংলাভূমি ডেস্ক ॥
মুসলিম সংখ্যা গরিষ্ঠ দেশগুলোতে পোশাক রপ্তানিতে বাংলাদেশ চতুর্থ স্থানে রয়েছে। প্রধম স্থানে রয়েছে চীন তারপরে যথাক্রমে রয়েছে ভারত ও তুরস্ক। গত শুক্রবার বিশ্ব ইসলামী অর্থনীতি ২০১৭-১৮ সালের প্রকাশিত রিপোর্টে এ তথ্য দেয়া হয়েছে। রিপোর্টটি প্রকাশ করে থমসন রয়টার্স এসোসিয়েশন। রিপোর্টে বলা হয়, হিজাব ও ইসলামী পোশাক রপ্তানিতে বাংলাদেশ একটি বিশেষ স্থান অধিকার করেছে। ২০১৬-১৭ সালে মুসলিম দেশগুলোতে পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান ছিল ৫ম। চতুর্থ স্থানে ছিল ইতালি। এবার বাংলাদেশের একধাপ অগ্রগতি হয়েছে। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানের কোনো পরিবর্তন হয়নি।

রিপোর্টের তথ্য অনুযায়ী,বিশ্বে ২ দশমিক ২ ট্রিলিয়ন ডলারের পোশাক রপ্তানি হয়। এরমধ্যে মুসলিম দেশগুলোর রপ্তানির পরিমাণ ২৫৪ বিলিয়ন ডলার। যা বিশ্ব পোশাক বাণিজ্যের ১৬ শতাংশ। রিপোর্টে আশা প্রকাশ করা হয় আগামী ২০২২ সালে মুসলিম দেশগুলোর পোশাক রপ্তানি বৃদ্ধি পেয়ে ৩৭৩ বিলিয়ন ডলার হবে। কারণ ইসলামী দেশগুলোর পোশাক রপ্তানি প্রতিবছর ৭ শতাংশ হারে বৃদ্ধি পাচ্ছে।

বিশ্বে সবচেয়ে বেশি ৪১২ বিলিয়ন পোশাক ক্রয় করে যুক্তরাষ্ট্র। তারপরে চীন পোশাক ক্রয় করে ৩৫৭ বিলিয়ন ডলারের। ইন্ডিয়া ১০৮ বিলিয়ন ডলারের পোশাক ক্রয় করে ও যুক্তরাজ্য পোশাক ক্রয় করে ১১৬ বিলিয়ন ডলারের।

ইসলামী দেশগুলোতে চীন পোশাক রপ্তানি করে ১৮ বিলিয়ন ডলারের। ভারত রপ্তানি করে সাড়ে ৫ বিলিয়ন ডলার। তুরস্ক রপ্তানি করে ৩ বিলিয়ন ডলার। বাংলাদেশ রপ্তানি করে দেড় বিলিয়ন ডলারের পোশাক। উল্লেখ্য, বিশ্ব পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান তৃতীয়। বিশ্বে সবচেয়ে বেশি পোশাক রপ্তানি করে চীন তার পরে রয়েছে ইউরোপীয় ইউনিয়ন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫