স্টাফ রিপোর্টার ॥
ধানমন্ডির সেন্ট্রাল হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে মারা যান। তার আত্বীয় মোস্তফা আজাদ জানান, চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি উচ্চরক্তচাপে স্টোক হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল, এ্যাপেলো হসপিটাল এবং সর্বশেষ সেন্ট্রাল হসপিটাল।মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৩। মৃত্যুকালে সৈয়দ ওয়াহিদুল আলম স্ত্রী সহ দুই কন্যা রেখে গেছেন। তারা হলেন ব্যারিস্টার শাকিলা ফারজানা ও ব্যারিস্টার আকলিমা ফারজানা সুপ্রিম কোর্টের আইনজীবী।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির জানান, সোমবার সকাল ১১টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এবং দুপুর ১২-০০টায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নামাজে জানাজা হবে। এরপর মরদেহ নিয়ে যাওয়া হবে চট্টগ্রামে হাটাজারীর লালিয়া হাটে গ্রামের বাড়িতে নিজস্ব কবরাস্থানে দাফন করা হবে। ওয়াহিদুল আলম বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ছিলেন।
১৯৯১ সাল থেকে চট্টগ্রাম-৫ আসন থেকে তিনি চার দফা জাতীয় সংসদের সংসদ সদস্য ছিলেন। ২০০১ সালে তিনি জাতীয় সংসদের হুইপ ছিলেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান শোক প্রকাশ করে বার্তা দিয়েছেন। তারা ইতিমধ্যে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন।
