Skip to content

গাজীপুরে বাসচাপায় হেলপার নিহত

স্টাফ রিপোর্টার ॥

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী এলাকায় পাল্লাপাল্লি করে যাওয়ার সময় দুই বাসের চাপায় রামচরণ সরকার (২৮) নামে এক হেলপার নিহত হয়েছেন।

সোমবার (২৮ মে) দিবাগত রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। রামচরণ গাজীপুর সিটি করপোরেশনের পূবাইল এলাকার সন্তুষ সরকারের ছেলে।

সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাসুদেব সিনহা বলেন, কোনাবাড়ী এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আজমেরী গ্লোরী পরিবহনের দু’টি বাস পাল্লাপাল্লি করে ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় বাসের দরজার সামনে দাঁড়িয়ে ছিলেন হেলপার রামচরণ। একপর্যায়ে ওভারটেক করার সময় ওই বাস দু’টির মাঝে চাপা পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে মরদেহ উদ্ধার এবং আবেদনের প্রেক্ষিতে মরদেহটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫