Skip to content

কালীগঞ্জে বাদশা পরিবহনে ৫৫ বোতল ফেন্সিডিলসহ এক যাত্রী আটক

কালীগঞ্জ ব্যুরো ॥
গাজীপুর: কালীগঞ্জে মহাখালী থেকে ভৈরবগামী বাদশা পরিবহন থেকে ৫৫ বোতল ফেন্সিডিলসহ এক যাত্রীকে আটক করেছে কালীগঞ্জ থানা পুলিশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় কালীগঞ্জ বাইপাস সড়ক থেকে দিনাজপুর জেলার বিরামপুর থানার নিশিপাবুর গ্রামের মমতাজ উদ্দিনের ছেলে গার্মেন্টসকর্মী তাইজুল ইসলামকে আটক করে।

থানা সুত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানার এস.আই আশীষ কুমার ও এস.আই হাবিবুর রহমান সংগীয় ফোর্স নিয়ে কালীগঞ্জ বাইপাস সংযোগ সড়কের বাদশা পরিবহনে অভিযান চালায়। পরে বাদশা পরিবহনের তল্লাশি চালিয়ে একটি স্কুল ব্যাগের ভেতরে পলিথিন পেচানো অবস্থায় ৫৫ বোতল ফেন্সিডিলসহ তাইজুলকে আটক করে থানায় নিয়ে যায়।

যাত্রীরা জানায়, বাদশা পরিবহনের একটি চাকা লিকেজ হলে সাড়াতে বাইপাসে বাসটি থামানো অবস্থায় পুলিশ অভিযান চালায়। এ বিষয়ে কালীগঞ্জ থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫