Skip to content

গাজীপুরে ট্রাকচাপায় এএসআইসহ নিহত ২

স্টাফ রিপোর্টার ॥

গাজীপুরে : গাজীপুরে ট্রাকচাপায় এক পুলিশ সদস্যসহ দুইজন নিহত এবং একজন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে পৃথক এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জয়দেবপুর থানাধীন মীরের বাজার পুলিশ ক্যাম্পের এএসআই মো. আমজাদ হোসেন ও গাজীপুর সিটি কর্পোরেশনের জাঝড় এলাকার অঞ্জন বোসের ছেলে সাগর বোস (২৯)।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান জানান, বৃহস্পতিবার মধ্যরাতে আমজাদ হোসেন মীরের বাজার এলাকায় দায়িত্বপালন করছিলেন। ঢাকা-বাইপাস সড়ক যানজটমুক্ত করতে মোটরসাইকেল নিয়ে তিনি উলুখোলা এলাকায় গিয়ে চাল বোঝাই একটি ট্রাকের সামনে দাঁড়ান। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি ওই পুলিশ সদস্যসহ মোটরসাইকেলকে চাপা দিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই এএসআই আমজাদ মারা যান।

অপরদিকে সালনা মহাসড়ক থানার ওসি বাসুদেব সিনহা জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে মোটরসাইকেল যোগে বাবা-ছেলে কোনাবাড়ি থেকে গাজীপুর সিটির জাঝর এলাকায় নিজ বাড়িতে ফিরছিলেন। পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের রাজাবাড়ি এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সাগর বোস নিহত এবং তার বাবা অঞ্জন বোস আহত হন। অঞ্জন বোসকে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫