Skip to content

রাজধানীতে নারীদের জন্য এসি বাস সার্ভিস ‘দোলনচাঁপা’

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: নারীদের জন্য রাজধানীতে চালু করা হলো ৩৬ আসন বিশিষ্ট এসি বাস সার্ভিস দোলনচাঁপা। এনিয়ে প্রতীকীভাবে দুইটা বাস চালু করা হলো। আগামী দুই মাসের মধ্যে আরও আটটি বাস চালু করা হবে।

শনিবার (২ জুন) শেরে বাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ বাস সার্ভিসের উদ্বোধন করেন।চালু হলো নারীদের জন্য এসি বাস সার্ভিস দোলনচাঁপাবাসটিতে প্রাথমিক চিকিৎসা, সিসিটিভিসহ নিরাপদ ও আরামদায়ক ব্যবস্থা আছে। বাসগুলো মিরপুর সার্কেল থেকে আজিমপুর, মিরপুর ১২ থেকে মতিঝিল রুটে চলাচল করবে।

ভারতীয় ভলভো আইশার ভেহিকল লিমিটেডের বাসটিতে মিরপুর ১২ থেকে মতিঝিল পর্যন্ত ৩০টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫