Skip to content

সর্বনাশা ইয়াবা’ ছবিতে যা করেছি, ঠিক তাই ঘটছে এখন’

বাংলাভূমি ডেস্ক ॥
কাজী হায়াৎ পরিচালিত সিনেমা ‘সর্বনাশা ইয়াবা’। ছবিটিতে কাজী মারুফ অভিনয় করেছিলেন এক পুলিশ কর্মকর্তার চরিত্রে। ২০১৪ সালে ১৪ নভেম্বর মুক্তি পেয়েছিল ছবিটি। সেই ছবিতে দেখা যায়, ইয়াবার কবল থেকে বাংলাদেশকে বাঁচাতে যুদ্ধ ঘোষণা করেন নায়ক মারুফ।

বর্তমান সময়ে চলা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিচালিত মাদকবিরোধী অভিযানের সঙ্গে নিজের অভিনীত সেই ছবির সামঞ্জস্য খুঁজে পান বলে জানান চিত্রনায়ক কাজী মারুফ। এ নিয়ে নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন এই অভিনেতা।

তিনি লিখেছেন- ২০১৪ সালে বাংলাদেশে একটি চলচ্চিত্রে অভিনয় করেছিলাম। যার নাম ছিল ‘সর্বনাশা ইয়াবা’। আমার বাবা কাজী হায়াৎ ছিলেন ছবিটির নির্মাতা। উনি চলচ্চিত্রে আমাকে দিয়ে যা করিয়েছিলেন, এখন ঠিক তাই ঘটছে। এখন মাদকমুক্ত বাংলাদেশ গড়ার প্রচেষ্টা চলছে, খুব ভালো লাগছে। আমরা চেয়েছি ২০১৩ সালে, ২০১৪ সালে সেটা পর্দায় দেখিয়েছি। আর ২০১৮ সালে সেটা হচ্ছে।’

‘হয়তো অভিনয় বা নির্মাণ ভালো হয়নি বিধায় কোনো পুরস্কারে ভূষিত হয়নি চলচ্চিত্রটি। কিন্তু আজ অনেক খুশি, মনে হচ্ছে আমরা বোধ হয় পথ প্রদর্শক ছিলাম/ অবশ্য হয়তো সিনেমা ছিল বলে আমার কোনো ভুল হয়নি অপরাধীদের সাজা দিতে/ আশা করবো সিনেমার মতো কোনো ভুল যেন আর না হয়।
সূত্র: আমাদের সময়

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫