Skip to content

কালিয়াকৈরে হযরত আলী (র.) এর উফাত দিবশ পালিত

কালিয়াকৈর ব্যুরো অফিস ॥
গাজীপুর: হযরত মাওলা আলী (র.) এর উফাত দিবশ উপলক্ষে ভক্তের মিলন ঘরের উদ্যোগে আলোচনা সভা, মিলাদ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
রোববার বিকেলে উপজেলার লতিফপুরস্থ ত্বরিকত পন্থিদের সংগঠন ভক্তের মিলন ঘরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ত্বরিকতে মজলিশের কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা পীরজাদা আব্দুল আলীম অভি, আল কাদরী আল বৈরাবরী।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কালিয়াকৈর পৌরসভার মেয়র মু. মজিবুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ২নং ওয়ার্ড কাউন্সিলর ফারুক হোসেন, মাওলানা মোহসিন উজ্জামান, মাওলানা মাহবুবুর রহমান ভান্ডারী, শেখ আব্দুল মালেক, সাংবাদিক সোহেল মিয়া প্রমুখ। বক্তরা আমিরুল মোমিনীন, খোলাফায়ে রাশেদীন, আহলে বায়াত ও পাকপাঞ্জাতনের অন্যতম সদস্য,মদিনাতুল এলমি ওয়া আলা বাবেহা সায়্যেদেনা শেরে খোদা মাওলা আলী (আ.) সম্পর্কে আলোচনা করেন। পরে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে ইফতার বিতরণ করা হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫