Skip to content

এরশাদ-রওশনকে প্রধানমন্ত্রীর ঈদ কার্ড

স্টাফ রিপোর্টার ॥

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ এবং জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে শুভেচ্ছা কার্ড পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তার প্রটোকল কর্মকর্তা খুরশীদ উল আলম বুধবার দুপুরে বিরোধীদলীয় নেতার জাতীয় সংসদ ভবনের কার্যালয়ে তার একান্ত সচিব এ কে এম আব্দুর রহিম ভূঞার কাছে এ শুভেচ্ছা কার্ড পৌঁছে দেন।

এছাড়া জাতীয় পার্টির চেয়ারম্যানের বারিধারা কার্যালয়ে জাতীয় পার্টির চেয়ারম্যানের সহকারী একান্ত সচিব মো. মঞ্জুরুল ইসলামের নিকট প্রধানমন্ত্রীর পক্ষে শুভেচ্ছা কার্ড পৌঁছে দেন তিনি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫