Skip to content

গুঁড়িয়ে দেয়া হচ্ছে রাজধানীর মাদকের আখড়া

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: ঢাকা মহানগরীতে সব মাদকের আখড়া ভেঙে গুঁড়িয়ে দেয়া হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।

বুধবার (৬ জুন) দুপুরে মহাখালীর আইপিএইচ স্কুলে দুস্থ ও বস্তিবাসীদের ঈদবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

কমিশনার বলেন, দেশব্যাপী মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক বিক্রেতারা ধরা পড়ছে। যতোদিন মাদক নির্মূল করা না যাবে ততোদিন এ অভিযান চলবে। এ যুদ্ধে সফল হতে হলে অতীতের মতো আপনাদের সবার সহযোগিতা একান্ত প্রয়োজন।

মাদক বিক্রেতাদের কোনো খবর জানা থাকলে পুলিশকে জানানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, মাদক বিক্রেতা তিনি যেই হোক তাকে ছাড় দেয়া হবে না। ঢাকা মহানগরীতে সব মাদকের আখড়া ভেঙে গুঁড়িয়ে দেয়া হচ্ছে। পরিষ্কার ভাবে বলতে চাই ঢাকা মহানগরে মাদকের কোনো আখড়া থাকবে না। জঙ্গিবাদ দমনের মতো মাদককে দমন করতে সবাইকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান তিনি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫