Skip to content

মাদক সন্ত্রাস দুর্নীতি মুক্ত শ্রীপুর গড়া হবে: ইকবাল হোসেন সবুজ

শ্রীপুর ব্যুরো অফিস ॥
গাজীপুর: শ্রীপুর উপজেলার ২নং গাজীপুর ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সংঘঠনের যৌথ উদ্যোগে আলোচনা সভা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
গতকাল বুধবার গাজীপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ।
তিনি বলেন, আগামী শ্রীপুর হবে ‘মাদক সন্ত্রাস দুর্নীতি মুক্ত’। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রীর নির্দেশে তিনি শুধু শ্রীপুর নয় গাজীপুর জেলাব্যাপী সাধারণ জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে অন্যান্যদের বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলগের সাংগঠনিক সম্পাদক ও শ্রীপুর পৌর মেয়র আনিছুর রহমান, জেলা আওয়ামীলীগ নেতা আমীর হামজা, উপজেলা আওয়ামীলীগ নেতা সিরাজুল ইসলাম দুলাল, আযাহার হোসেন তালুকদারসহ অংগ সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গাজীপুর ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি আঃ কাদির প্রধান।
আলোচনা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয় । পরে ইফতারের আয়োজন করা হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫