Skip to content

চ্যানেল আইয়ের যুগ্ম সম্পাদক প্রণব সাহা আর নেই

বাংলাভূমি ডেস্ক ॥
চ্যানেল আইয়ের যুগ্ম সম্পাদক প্রণব সাহা মারা গেছেন (ইন্নালিল্লাহিৃরাজিউন)।

আজ বৃহস্পতিবার ভোরে শ্বাসকষ্ট শুরু হলে তাকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে সকাল সোয়া ৬টার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বেশ কিছুদিন ধরে প্রণব সাহা নানা জটিল রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছিলেন।

প্রণব সাহার মরদেহ সেগুনবাগিচায় নিজ বাসায় নেয়া হয়েছে। শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবে নেয়া হবে। সেখান থেকে শ্রদ্ধা নিবেদনের জন্য চ্যানেল আই প্রাঙ্গণে আনার পর নিজগ্রাম মানিকগঞ্জের গড়পাড়ায় শেষকৃত্য হবে। সূত্র: চ্যানেল আই

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫