বাংলাভূমি ডেস্ক ॥
ঢাকা: রাজধানীর খিলক্ষেতের নিকুঞ্জ এলাকায় বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন বিআরটিসি’র বাস ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাস ডিপোতে থাকা পাঁচটি দ্বিতল বাস পুড়ে গেছে।
শুক্রবার (৮ জুন) দিনগত রাত দেড়টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর রাত ৩টার দিকে আগুন নেভায়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ রুমের দায়িত্বরত কর্মকর্তা আতাউর রহমান বাংলানিউজকে জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ করেছে। তবে আগুনে বিআরটিসি’র পাঁচটি দ্বিতল বাস ও একটি পরিত্যক্ত বাস পুড়ে গেছে। আগুনে নিয়ন্ত্রণে এলেও লাগার কারণ জানাতে পারেননি তিনি।
সূত্র:
