Skip to content

প্রথম দিনেই শিডিউল ভোগান্তিতে ট্রেনযাত্রীরা

বাংলাভূমি ডেস্ক ॥
ঈদকে সামনে রেখে প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন করতে ঘরমুখো হাজারো ট্রেনযাত্রীকে প্রথম দিনেই শিডিউল ভোগান্তিতে পড়তে হলো।

আজ রোববার (১০ জুন) সকালে ঈদযাত্রার প্রথম ট্রেনটি নির্ধারিত সময়ে কমলাপুর থেকে রওনা হতে পারেনি ।

সকাল ৬টা ২০ মিনিটে দিনের প্রথম ট্রেন সুন্দরবনের যাত্রা হওয়ার কথা থাকলেও সেটি ৫০ মিনিট দেরিতে যাত্রা করে খুলনার উদ্দেশে।

তবে ঘরমুখো হাজারও মানুষ নিয়ে কমলাপুর রেলস্টেশন ছেড়ে যায় ট্রেনটি। যাত্রার প্রথম দিনেই ছিল উপচেপড়া ভিড়। তবে শিডিউল ভোগান্তিতে পড়া যাত্রীদের মধ্যে ছিল মিশ্র প্রতিক্রিয়া।

কমলাপুর রেলস্টেশনে মারুফ নামে এক যাত্রী বলেন, ৬টা ২০ মিনিটে এই ট্রেন ছাড়ার কথা থাকলেও ছাড়ছে ৭টা ১৫ মিনিটে। বাসে ভোগান্তি বেশি, তাই এবার ট্রেনে যাচ্ছি। কিন্তু এখন দেখছি ট্রেনেও একই অবস্থা। তবে নির্দিষ্ট সময়ে ট্রেন ছাড়লে ভালো হতো।

এদিকে ট্রেনে ঈদযাত্রা বিষয়ে রেলওয়ের কমলাপুর স্টেশন ম্যানেজার সীতাংশু চক্রবর্তী বলেন, ‘সকাল থেকে সব মিলিয়ে এ পর্যন্ত ২২টি ট্রেন ছেড়ে গেছে। মোটামুটি সবগুলোই সময় মত ছেড়ে গেছে। আজ তেমন ভিড় শুরু হয়নি, সারাদিনে কমলাপুর থেকে ৬৩টি ট্রেন ছেড়ে যাবে।’

সূত্র: শীর্ষ নিউজ

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫