Skip to content

অস্ট্রিয়ার আচরণ বিশ্বকে ক্রসেডের দিকে নিয়ে যাবে: এরদোগান

আন্তর্জাতিক ডেস্ক ॥
অস্ট্রিয়ায় সাতটি মসজিদ বন্ধ ও ৪০ জন ইমামকে বহিষ্কার করায় দেশটির চ্যান্সেলর সেবাস্তিয়ান কুর্জের সমালোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগান।

তিনি বলেছেন, ‘আমি আতঙ্কিত যে, অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী যে পদক্ষেপ নিয়েছেন তা বিশ্বকে ক্রসেডার-ক্রিসেন্ট যুদ্ধের কাছাকাছি নিয়ে যাবে।’

শনিবার দেশটির ঐতিহাসিক শহর ইস্তাম্বুলে আয়োজিত এক ইফতার পার্টিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন বলে সরকারি গণমাধ্যম আনাদলুর এক প্রতিবেদনে বলা হয়েছে।

ইমামদের বহিষ্কারের যে সিদ্ধান্ত ভিয়েনা নিয়েছে আঙ্কারা তার প্রতিক্রিয়া জানাবে বলে হুঁশিয়ারি দেন তুর্কি প্রেসিডেন্ট।
এদিকে, কুর্জ দেশটির ভাইস-চ্যান্সেলর হেইঞ্জ-খ্রিস্টিয়ান স্ট্রেঞ্চ এবং ইউরোপীয় ইউনিয়ন বিষয়ক মন্ত্রী জার্নট ব্লুমেলকে সঙ্গে নিয়ে এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘রাজনৈতিক ইসলাম’র বিরুদ্ধে যে অভিযান চলছে তার অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫