স্টাফ রিপোর্টার ॥
রাজধানীর ভাটারা থানার একশ ফিট গরুর হাট এলাকায় পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শরিফুল ইসলাম (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন।
রোববার (১০ জুন) গভীর রাতে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
ভাটার থানার উপ-পরিদর্শক (এসআই) শাহীন মো. আমানুল্লাহ জানান, গোয়েন্দা পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে রাতে। খবর পেয়ে ঘটনাস্থলে গেলে শরিফুল নামে গুলিবিদ্ধ এক যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের সম্পর্কে এখনও বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।
