Skip to content

ভূমিকম্পে কেঁপে উঠলো সিলেট

বাংলাভূমি ডেস্ক ॥

সিলেট: ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য আসামে একটি মাঝারি পাল্লার ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৯। ভূমিকম্পে কেঁপে উঠেছে সিলেটসহ বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলও।

সোমবার (১১ জুন) বাংলাদেশ সময় বেলা ১০টা ৫৩ মিনিটে আসামের মধ্যাঞ্চলের নগাঁ জেলার ঢিং শহরের ২২ কিলোমিটার পূর্ব-দক্ষিণ-পূর্বে এ ভূমিকম্প অনুভূত হয়।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ৪ দশমিক ৯ মাত্রার এ ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ভূ-পৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।

বাংলানিউজের সিলেটের সিনিয়র করেসপন্ডেন্ট নাসির উদ্দিন জানিয়েছেন, ভূমিকম্প অনুভূত হলে সিলেটের লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। তবে তাৎক্ষণিকভাবে কোথাও ক্ষয়ক্ষতির খবর মেলেনি। বাংলানিউ

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫