Skip to content

বিশ্বে একটি নিয়মতান্ত্রিক বাণিজ্য-ব্যবস্থা প্রয়োজন: নিউজিল্যান্ড

আন্তর্জাতিক ডেস্ক ॥
নেতাদের আজ একটি নিয়মতান্ত্রিক বাণিজ্য-ব্যবস্থা রক্ষায় ঐকমত্য হওয়া প্রয়োজন বলে মনে করেন নিউজিল্যান্ডের বাণিজ্যমন্ত্রী ডেভিড পার্কার। সোমবার জাপানের রাজধানী টোকিওতে এক সম্মেলনে তিনি বলেন, বিশ্ববাণিজ্যকে বিধিবদ্ধ করতে হবে কেননা, আমরা কেউ বিশ্বায়ন ঠেকিয়ে রাখতে পারব না।

পার্কার বলেন, বিশ্বে বাণিজ্যখাতে এখন যা চলছে তা সত্যিই উদ্বেগজনক। তবে, আশার কথা হলো, বিশ্ব নানারকম বিকল্প ব্যবস্থাও বের করার চেষ্টা করছে। আর তারমধ্যে সবচেয়ে কার্যকর ব্যবস্থা হতে যাচ্ছে সিপিটিপিপি।

প্রসঙ্গত, ট্রান্স-প্যাসিফিক পার্টনারশিপ-টিপিপি চুক্তি থেকে যুক্তরাষ্ট্র নিজেকে প্রত্যাহার করে নেওয়ার পর জাপান ও নিউজিল্যান্ডসহ বাকি ১১দেশ এরজন্য দেন-দরবার চালিয়ে যাচ্ছে। এবছর মার্চে কম্প্রিহেনসিভ এন্ড প্রোগ্রেসিভ অ্যাগ্রিমেন্ট ফর ট্রান্স-প্যাসিফিক পার্টনারশিপ- সিপিটিপিপি চুক্তিতে সই করে তারা। এই চুক্তিটি টিপিপি-১১ নামেও পরিচিত। রয়টার্স

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫